বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নর্থ বেঙ্গল বিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির পক্ষ থেকে নয়া এমপি বাদশাকে ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশ সময় শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল বিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির পক্ষ থেকে রাজশাহী সদর-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর মহিষবাথানে অবস্থিত আব্দুল মজিদ মেমোরিয়াল মাঠ প্রাঙ্গনে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন এর নেতৃত্বে এই শুভেচ্ছা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আকতারুজ্জামান আকতার, নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান ও সচিব ইয়াসমিন আরা ও শাহ্ মখ্দুম থানা সভাপতি শেখ সাদী মোহাম্মদ আলীসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, তিনি অনেক কষ্ট করে তিলে তিলে এই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানটি নিবন্ধনও করেছেন তিনি। তিনি বলেন, কিন্ডারগার্টেন এর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা খুবই কম। রাসিক মেয়র অনেক সুবিধা সহযোগিতা করে থাকেন। আগামীতে এই সকল এই সোসাইটিভূক্ত বিদ্যালয় সমুহের দিকে বিশেষ নজর এবং সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।

সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সভাপতির বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আগামী প্রাপ্য সুযোগ সুবিধা প্রদানের আশ^াস প্রদনে করেন। তিনি আরো বলেন, বতর্মান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব সরকার। তাঁর আমলেই একসাথে ছাব্বিশ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। আগামীতে এই সকল কিন্ডারগার্টেন গুলোও সরকারের বিশেষ নীতি মালায় আনার জন্য চেষ্টা করবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin