নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র নৃতাত্তিক জাতি জাতিগোষ্ঠীর উরাও সম্প্রদায়ের কারাম উৎসব উপলক্ষে বুধবার দিনব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচেলের রাজবাড়ি হাট দুর্গা মন্দির প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমিন গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন নাচোল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোশিউর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদ সদস্য যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার ও সুসেন কুমার স্যামদুয়ার।

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুরমু, নাচোল আদিবাসী একাডেমির সাবেক সভাপতি যতীন হেমরম, উরাও দিঘরী রাজা পরিষদ নাচোল চাঁপাইনবাবগঞ্জ রাজা বাবুলাল টপ্প্য ও গোদাগাড়ী উপজেলা পারগানা বাবু লাল মুর্মূসহ উরাও সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচকবৃন্দ উরাও সম্প্রদায়ের কারাম উৎসব সম্পর্কে তুলে ধরেন। কারাম এই সম্প্রদায়ের এটা ধর্মীয় উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা নবান্নের ফসল খান। এই উৎসব নিয়ে দুইদিনব্যাপি অনুষ্ঠান হয়। প্রথমদিনে নানা আয়োজনে কারাম ডাল পুজা এবং পরের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করেন তারা।

প্রধান অতিথি বলেন, এই প্রথম নাচোলের রাজরাড়ি হাটে উরাও সম্প্রদায়ের কারাম উৎসব পালিত হলো। আগামীতে এই উৎসব আরো বড় আকারে করতে যত ধরনের সহযোগিতা প্রয়োজন হবে তিনি করবেন। সেইসাথে উরাও সম্প্রদায়ের হারিয়ে যাওয়া এই ধর্মীয় উৎসব তুলে ধরার জন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সকলকে ধন্যবাদ জানান। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীসহ সকল দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।