বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

নাটোরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৬

  • প্রকাশ সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

 

এস.আর.ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে পিকআপভ্যান খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। রোববার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার কাছিকাটা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, দুপুরে কুষ্টিয়া থেকে ১১ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল পিকআপ ভ্যানটি। কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত ও ছয় জন আহত হন। আহতদের হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন বলেন, ছয় জনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। নিহত ছয় জনের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানান ইউএনও।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin