নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। রোববার বিকেলে অতিথিবৃন্দ রাজশাহী মহিলা কলেজের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অত্র কলেজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করেন নেতাকর্মীবৃন্দ। র্যালিকে রাজশাহী মহানগর ও জেলা হতে হাজার হাজর নেতাকর্মী অংশগ্রহন করেন।
তারা র্যালি নিয়ে নগরীর মালোপাড়া, সোনাদিঘী ও সাহেববাজার সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। র্যালিতে নেতাকর্মীরা সরকার পতনের নানাবিধ স্লোগান দিতে থাকে। এ সময়ে পুরো শহর মিছিলের নগরীতে পরিণত হয়। রাজশাহী মহানগর ও জেলা থেকে আগত বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা স্ব স্ব ব্যানার নিয়ে মিছিলে অংশগ্রহন করেন।
রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ভূবনমোহন পার্কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দীপু, সদস্য আমান উল্লাহ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু।

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি সদস্য অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহান রিটন, রাজশাহী মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি। এছাড়াও রাজশাহী জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সদস্য ও নেতৃবৃন্দ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই সরকারের বিদায়ের দিন ঘনিয়ে আসছে। এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য স্বেচ্ছাসেবক দলকে রাজপথে থাকার আহ্বান জানান তারা।