বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় রাজশাহীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

  • প্রকাশ সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতে নানা আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। বাঙালি জাতির ইতিহাসে এই তিনটি একটা ঐতিহাসিক দিন। মঙ্গলবার দিবসের শুরুতে রাত ১২.১ টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার সাইফুর রহমান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান।

এছাড়াও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী ওয়াসা, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজশাহী জেলা পরিষদ, বিআরটিএ, পিবিআই, রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়, সমাজসেবা কার্যালয় ও সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি দপ্তর ও সংস্থা, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সূর্য্যদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি-বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে নগরীর বিভিন্ন শহীদ মিনার অভিমুখে জনগণ প্রভাত ফেরি করে পুস্পস্তবক অর্পন করেন। মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার সদস্য ও সর্বস্তরের জনগণ প্রভাত ফেরিতে অংশ নেন।

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বুধবার সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন।
সকাল এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতীয় জীবনে একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এদিন বাদ যোহর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামত সময়ে সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় গণযোগাযোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শিত হবে। এদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, ৫২’র ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে এক অনন্য অধ্যায়। এর মাধ্যমে তৈরি হয়েছে বাঙালি জাতির সাহস। সেই সাহসে বলিয়ান হয়েই মুক্তিযোদ্ধারা মুক্তিসংগ্রামে অবতীর্ণ হয়েছিল এবং সেই পথ ধরে তাঁরা মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করেছিল। তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করতে হবে।

ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ভাষা আন্দোলনের পথ ধরে স্বাধীনতা অর্জন এবং পরবর্তী সময়ে একুশের চেতনায় বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে স্থান লাভ করেছে, এই অর্জন জাতি হিসেবে আমাদের বড় অর্জন ও গৌরবের। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবসের গৌরবোজ্জ্বল ঘটনা বিস্তারিত তুলে ধরেন।
রাষ্ট্রভাষার আন্দোলনে রাজশাহীর আন্দোলনের অবদান অপরিসীম উল্লেখ করে ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জী প্রধান আলোচক হিসেবে সভায় বক্তৃতা করেন। রাজশাহী কলেজ থেকেই এখানে আন্দোলনের সূত্রপাত হয়েছিল বলে তিনি জানান।

এ সময় ভাষা আন্দোলনের সকল শহিদ, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহিদ সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। আলোচনা সভা শেষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin