রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে রাজশাহীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

  • প্রকাশ সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ‘‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’’ উদযাপন উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় র‌্যালি ও পথসভা করা হয়। সেইসাথে নারী নির্যাতন প্রতিরোধে গান পরিবেশন করা হয়। রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে এই র‌্যালি ও পথসভা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার। সভাপতিত্ব করেন রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) উম্মে কুলসুম শম্পা ও জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন। এছাড়াও জেলা ম্যজিস্ট্রেটগণ, ব্র্যাক, ইউসেপ, সচেতন, এসিডি ও দিনের আলো হিজড়া সংঘসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, নারী-পুরুষ একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। একক ভাবে কোন উন্নয়ন করা সম্ভব নয়। বর্তমান সময়ে নারী-পুরুষের মধ্যে সরকারীভাবে সমতা ঘোষনা করা হলেও এখনো অনেক ক্ষেত্রে নারীরা অবহেলিত ও নির্যাতিত। তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে পুরুষদের আগে এগিয়ে আসতে হবে। তাহলেই পরিবার, সমাজ ও দেশ থেকে নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে হবে। নারীরা আয় করতে পারলে এবং সংসারে কিছুটা সহযোগিতা করতে পারলে নির্যাতন অনেক কমে আসবে। এক কথায় নারীরা ক্ষমতায়িত হলে, তারা নিজের আয়ে নিজে চলতে শিখলে এই করুন অবস্থা আর থাকবেনা বলে জানান তিনি। বর্তমানে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে গেলে দ্রুত সময়ে মধ্যে নারী-পুরুষের ভারসাম্য আসবে উল্লেখ করে প্রতিটি কন্যা শিশুকে স্কুলে পাঠিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানান তিনি। সেইসাথে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত যে আইন আছে তা যথাযথভাবে প্রয়োগের দাবী জানান প্রধান অতিথি।

বক্তব্য শেষে কোট শহীদ মিনারের নিকট হতে বর্নাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুণরায় শহীদ মিনারে সামনে গিয়ে শেষ হয়। সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin