রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নানা আয়োজনে রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০ প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজন ও কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হলো জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তারুণ্যের উৎসব। বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। নগলরর কয়েরদাঁড়ায় অত্র প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গনে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা শুধু বিনোদনমুলক কাজ করেনা। এখানে সকল প্রকার বইও আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত অনেক বই এখানে আছে। তিনি বলেন, দীর্ঘ চৌদ্দ বছর তিনি এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। প্রধান অতিথি আরো বলেন, এই প্রতিষ্ঠান হতে অনকে গুণি শিল্পি তৈরী হয়েছে। তাঁরা এখন ভাল ভাল জায়গায় অবস্থান করছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি লতা রাণী মহন্ত এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ড. হীরা সোবাহান, রাজশাহী বিভাগীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, জেলা কালচারাল অফিসার শাহদৎ হোসেন, ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহম্মেদ, সমাজসেবী ও আখতারুজ্জমান চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফৌজিয়া আবিদা জেসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী নাইমুল হাসান।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা ও জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিুনুল হক রিন্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন লাইব্রেরীর পরিচালক, অত্র প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যবৃন্দ ও অত্র এলাকার শুধিজন।

এদিকে অনুষ্ঠান শুরুর পুর্বে উপস্থিত অতিথিদের উত্তরীও ও ব্যাজ পরিয়ে দিয়ে সম্মাননা প্রদান করা করা। সেইসাথে বাংলাদেশ সাংবাদিক সংস্থার নবনির্বাচিত সভাপতি জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলুকে উত্তরীও ও ব্যাজ পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়। সভা শেষে উপস্থিত অতিথিদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বই উপহার দেয়া হয়। সব শেষে বর্নাঢ্য র‌্যালি করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin