বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার পহেলা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ। বাংলা নববর্ষের প্রথম দিন। দিনটি বাঙালি সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। তাই সারাদেশের মতো রাজশাহীতেও বর্ণিল আয়োজনে দিনটি উদ্যাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল দশটায় সিএন্ডবি মোড় থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিশু একাডেমি চত্বরে সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ এন এম মঈনুল ইসলাম।
জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুুুদ হোসেন, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ শাহজাহান মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বাঙালি জাতির ঐতিহ্য হলো পহেলা বৈশাখ। এ জাতি যত দিন বেঁচে থাকবে, তত দিন এই ঐতিহ্য বেঁচে থাকবে। এ দিবসটি উদ্যাপনের মাধ্যমে নতুন প্রজন্ম বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য সর্ম্পকে জানবে এবং লালন করবে। পহেলা বৈশাখ বাঙালি জাতির প্রাণের মেলা। এর মাধ্যমে জাতীয় জীবনে নতুন নতুন আনন্দ আসবে এবং বাঙালি জাতির সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হবে বলে তাঁরা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে শিশু শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। তবে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় রাজশাহীতে এবারের পহেলা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন না থাকলেও নানা আনুষ্ঠানিকতায় রাজশাহীতে এ দিনটি উদযাপিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin