বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে রাজশাহীতে বিশ^ স্বাস্থ্য দিবস পালিত

  • প্রকাশ সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজশাহীতেও নানা আয়োজনে বিশ^ স্বাস্থ্য দিবস পালিত হয়। সোমবার সকালে এ লক্ষে রাজশাহী মহানগরীর হেতম খাঁ এলাকায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে তারা সদর হাসপাতালের মোড়সহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুণরায় সিভিল সার্জন কার্যালয়ে সামনে এসে শেষ করেন। এরপর অত্র কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সংস্থার উদ্যোগে, খ্রীষ্টান এইড এর সহযোগিতায় ইউরোপিয়ন ইউনিয়ন কর্মসূচীটি বাস্তবায়ন করে। র‌্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ে এমওসিএস ডাক্তার স.ম.বায়েজিদ-উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র হেলথ এডুকেশন অফিসার নূর-ই নাহরীন ও বন্ধু সোস্যাল ওয়েল ফেয়ার সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী জয়িতা পলি।

এছাড়াও কর্মসূচীতে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin