মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

নানা আয়োজনে রাজশাহীতে বিশ^ তামাক মুক্ত দিবস পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে ও বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে রাজশাহীতে বিশ^ তামাক মুক্ত দিবস পালন করা হয়। শুক্রবার বিশ^ তামাক দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচকরা তামাক দ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।

বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি। কোনো স্মার্টেও সাথেই কিন্তু ধূমপান জিনিসটি যায় না। প্রধানমন্ত্রী বলেছেন ২০৪০ সালের মধ্যেই আমরা ধূমপান থেকে মুক্তি পেতে চাই। মুক্তি লাভের জন্য আমাদের সমন্বিত পদক্ষেপে অগ্রসর হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পৃথিবীতে ১২৫ টি দেশে প্রায় ৪০ লক্ষ হেক্টও জমিতে তামাক চাষ হয়। বেশিরভাগ দরিদ্র দেশগুলোতেই এর চাষাবাদ হচ্ছে। তামাকপাতা শুকানোর জন্য বনভূমি উজাড় কওে কাঠ সংগ্রহ করা হয়। তামাক চাষে বাংলাদেশ বিশে^র ২০৪টি দেশের মধ্যে ১৩তম উল্লেখ করে তিনি এই অবস্থার বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। তামাক কোম্পানি গুলো বিজ্ঞাপন, চলচ্চিত্র ও অন্যান্য প্রচার মাধ্যমে তামাক সেবনকে তথাকথিত স্মার্টনেস হিসেবে দেখানোর যে বিপনন কৌশল অবলম্বন করছেন তা অবিলম্বে বন্ধ করার কথা বলেন।

তিনি বলেন, প্রশাসন এসব প্রতিরোধে বিদ্যমান‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’- এর আওতায় তামাক কোম্পানির অপতৎপরতা ও কূটকৌশল রোধে বিভিন্ন অভিযান ও কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা কেন ও কীভাবে মাদক সেবনে জড়িয়ে পড়ছে সে বিষয়ে তাদের অভিমত নেন এবং এর থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেন।

হুমায়ূন কবীর বলেন, জীবনে হতাশা ও চ্যালেঞ্জ থাকতেই পারে। তামাক সেবনকে হতাশা নিরাময়ের উপায় হিসেবে গ্রহণ করা যাবে না। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে তোমরাই এক সময় নেতৃত্ব দেবে। সরকারি চাকুরিতে প্রবেশকালে প্রত্যেক চাকুরি প্রার্থীকে ডোপটেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও চাকুরিরত কর্মচারীদের এসিআর প্রতিবেদনে ডোপটেস্ট করানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও যেকোনো ধরণের তামাক ও তামাকজাত দ্রব্য সেবনে নিষেধাজ্ঞা রয়েছে তা উল্লেখ কওে সবাইকে এ থেকে বিরত থাকার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেনও আবু সালেহ আশরাফুল আলম, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষন ব্যানার্জী।

মুক্ত আলোচনায় অংশ নেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও নফসের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin