বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নানা আয়োজনে রাজশাহীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিসব উদযাপন

  • প্রকাশ সময় শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘সঠিক তথ্যে ভোটার হবো’ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে ও ভিন্ন ভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে সারাদেশের মতো শনিবার রাজশাহীতেও নানা কর্মসূচির মধ্যে দিয়ে রাজশাহীতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। প্রধান অতিথি হিসাবে বেলুন,ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার আক্তার জামীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তাগণ দিবটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। তাঁরা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সঠিক তথ্য দিয়ে ভোটার হতে হবে। তরুণদের ভোটার হতে আগ্রহী করে তুলতে হবে। জন্মের ০ থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে হবে। প্রথমে যদি সঠিকভাবে জন্মনিবন্ধন পূরণ করা হয়, তাহলে স্মার্ট কার্ডে কোনো ভুল থাকবে না। সঠিক তথ্য না দেয়ার কারণে অনেকেরÑই জন্মনিবন্ধন, এনআইডি কার্ড, পাসপোর্ট এর তথ্য একটির সাথে আরেকটির মিলে না। তাই গুরুত্বের সাথে তথ্য দেয়া দরকার। কারণ এমন একটা সময় আসবে এনআইডি কার্ড ব্যতীত কেউ কোনো ধরনের সেবা নিতে পারবেন না বলে উল্লেখ করেন তাঁরা।
বক্তাগণ বলেন, এনআইডি কার্ডের অনেক সুফল ভোগ করছেন জনগণ। প্রশাসনও এনআইডি কার্ডের মাধ্যমে খুব সহজেই অপরাধী চিহ্নিত করতে পারছেন। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেন এনআইডি কার্ডের মাধ্যমে সহজ হয়েছে।এ সময় সরকারি চাকুরিজীবীরা ভোটার হলেও তারা নিজের ভোট দিতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর ভোটার দিবসে নতুন ভোটারদের তালিকা প্রকাশ করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগে মোট ভোটার ছিল ১ কোটি ৫৪ লক্ষ ৬২ হাজার ১ শত ৬৫ জন। এবারের নতুন ভোটার ২ লক্ষ ৫০ হাজার ৭ শত ৫৬ জন। এখন মোট ভোটার ১ কোটি ৫৭ লক্ষ ১২ হাজার ৯ শত ২১ জন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ১০৫ টোল ফ্রি নাম্বারে ফোন করে ভোটার বিষয়ে যেকোনো সমস্যার খুব দ্রুত সমাধান করা যায়। এর আগে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় হতে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ পথ প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin