বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নানা আয়োজনে রাজশাহীর হকি সাবেক খেলোয়াড় মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৪তম ও শামীম রেজার ১৬তম মৃত্যুবার্ষিকী প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়। শুক্রবার সকাল ১০টায় বৈকালী সংঘ রাজশাহীর আয়োজনে এ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড় বৈকালী সংঘ চত্বর থেকে র‌্যালি শুরু করেন অত্র সংঘ পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়ারবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ। তাঁরা র‌্যালি নিয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর ও ঐতিহ্য চত্বর বহরমপুর মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালি শেষ করেন। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈকালী সংঘ রাজশাহী নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী যুগ্ম সদস্য সচিব (হকি) এস.এম. সালাহউদ্দীন রতন। আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার রাজশাহরী সাবেক নির্বাহী সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শওকত হোসেন আনজু। রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।

এছাড়াও ক্রীড়া সংগঠক ও সাবেক হকি খেলোয়াড়, নুরুজ্জামান ও আসাদুজ্জামানসহ বৈকালী সংঘের ক্রিকেট ও হকি খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রায় উদ্দিন হালিম। এদিকে উভয় খেলোয়ারসহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর কাজিহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin