রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নানা আয়োজনে পবায় মীনা দিবস পালিত

  • প্রকাশ সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে পবা উপজেলার বিভিন্ন স্কুলের দুই শতাধিক শিশু শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকেব বক্তব্য রাখেন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও ইউআরসি ইন্সট্রাক্টর রেহেনা খাতুন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার রোজী খন্দকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে পবার বিভিন্ন প্রাথসিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, মিনার গল্প, কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin