রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নারীরা মন্ত্রী হবে না, তারা সন্তান জন্ম দিক: তালেবান নেতা

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক: নারী অধিকার নিয়ে পশ্চিমা বিশ্বের কঠোর নজরদারির মধ্যে রয়েছে আফগানিস্তানের নতুন তালেবান সরকার। এরইমধ্যে নারীদের নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করেছেন তালেবানের এক মুখপাত্র। টোলো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সাইদ জিকরুল্লাহ হাসিমি বলেছেন, নারীরা মন্ত্রী হতে পারে না, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বারবার তালেবানের তরফ থেকে শরিয়া আইন অনুযায়ী নারী অধিকার রক্ষার প্রতিশ্রæতি দেওয়া হয়েছে। তবে গত সপ্তাহে ঘোষিত নতুন মন্ত্রিসভায় কোনও নারী প্রতিনিধিকে রাখা হয়নি।

টোলো নিউজের তরফে তালেবান মুখপাত্র সাইদ জিকরুল্লাহ হাসিমির কাছে মন্ত্রিসভায় কোনও নারী না রাখার কারণ জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, ‘নারীরা মন্ত্রী হতে পারে না, এটা এমন কিছু যে তাদের গলায় পরিয়ে দেওয়া হলো কিন্তু তারা ভার নিতে পারলো না। মন্ত্রিসভায় নারীদের থাকার প্রয়োজন নেই, তাদের উচিত সন্তান জন্ম দেওয়া। বিক্ষোভকারী নারীরা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধি নয়।’

সাক্ষাৎকার গ্রহণকারী পাল্টা প্রশ্ন করেন, ‘নারীরা সমাজের অর্ধেক’। জবাবে হাসিমি বলেন, ‘কিন্তু আমরা তাদের অর্ধেক মনে করি না। কোন ধরনের অর্ধেক? অর্ধেক শব্দটিই ভুল। অর্ধেক মানেই তাদের মন্ত্রিসভায় রাখতে হবে আর কিছুই নয়। আর যদি তাদের অধিকার হরণ করেন তাহলে কিছু হবে না।’

তালেবান মুখপাত্র সাইদ জিকরুল্লাহ হাসিমি বলেন, ‘আমি সব আফগান নারীর উদ্দেশে বলছি না। রাজপথে চার নারী প্রতিবাদ করেছেন, তারা আফগানিস্তানের সব নারীর প্রতিনিধি হতে পারে না। আফগানিস্তানের নারী তারাই, যারা আফগানিস্তানের জন্য সন্তনের জন্ম দেবে, আর তাদের ইসলামি মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করবো।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin