নিজস্ব প্রতিবেদক: ২০২৩ সালের মে মাসে আরএমপি বোয়ালিয়া থানায় করা নাশকতার মামলায় হাজিরা দিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। তারা সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালত-২ হাজিরা দেন। হাজিরা দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
বিএনপি শাহ্ মখ্দুম শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান শরিফ, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ত মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্ত্তুজা ফামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই মামলার আসামী পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, এই মামলায় এজাহারভূক্ত আসামী ১৮জন সহ মোট আসামী ৩০জন।