বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মতিহার থানা বিএনপি ও আইনজীবী ফোরাম রাজশাহীর প্রচারণাপত্র বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৪৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জ্বালানী তেল, গ্যাস ও পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে প্রচারপত্র বিতরণ করা হয়েছে। মতিহার থানা বিএনপি’র আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর তালাইমারী মোড় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপি’র সভাপতি আনসার আলী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম-সাধারণসম্পাদক ওয়ালিউল হক রানা, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম টুটুল, ৩৩নং ওয়ার্ড বিএনপি’রর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৩৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাব্বান সাধারণ আব্দুল শুকুর ও ৩৩ নং ওয়ার্ড বিএনপি’রর সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু সদস্য সচিব গোলাম সাকলাইন ইকো, মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মতিহার থানা দক্ষিণ যুবদলের আহবায়ক শফিউল আলম টিয়া, যুগ্ম আহবায়ক মিন্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহম্মেদ রাহী, যুগ্মআহবায়ক মেহেদী, শাকিলুর রহমান সোহাগ, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমাদাদুল হক লিমন, মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব পিয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তালাইমারী বাজার, কাজলা ও অত্র এলাকার বিভিন্ন রাস্তার পাশের দোকান এবংং পথচারীদের মাঝে এই প্রচারণাপত্র বিতরণ করেন তারা। বিতরণের পূর্বে উপস্থিত সকল নেতাকর্মী মিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর উদ্যোগে আদালত প্রাঙ্গনে আইনজীবিদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরন করা হয়। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, আইনজীবি ফোরামের সভাপতি এ্যাডভোকেট মাঈনুল আহসান পান্না, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী, রাজশাহী মহানগর বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট জানে আলম।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ওয়ালিউল হক রানা, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রইসুল ইসলাম, এ্যাডভোকেট আব্দুল মালেক রানা, রাজশাহী জেলা মহিলা দল সভাপতি এ্যাডভোকেট শামশাদ বেগম মিতালি, এ্যাডভোকেট সেকেন্দার আলী, এ্যাডভোকেট আব্দুল আলীম রাশেল, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও সরকারী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin