রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

নিরাপদ মাতৃত্বে গর্ভকালীন যত্ন ও নরমাল ডেলিভারির আহ্বান অতিথিদের

  • প্রকাশ সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একটি সুস্থ সন্তান জন্মের অপেক্ষায় একজন মায়ের গর্ভকাল কাটে নানা শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে। এই সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা যেমন জরুরি, তেমনি নিরাপদ পরিবেশে সন্তান জন্ম দেওয়াও গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েদের এসব বিষয়ে সচেতন করতে এবং প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারিতে উৎসাহ দিতে রাজশাহীতে আয়োজন করা হয় সচেতনতামূলক অনুষ্ঠান। এতে প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সম্পন্ন করা ১২০ জন মাকে সম্মাননা প্রদান করা হয়।
সোমবার বেলা ১১টায় নগরের সিটি চার্চ হলরুমে ‘স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রসব সচেতনতা ও সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি)। অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করা ১২০ জন মা উপস্থিত ছিলেন।

নরমাল ডেলিভারির অভিজ্ঞতা তুলে ধরেন নগরের ১৭ নম্বর ওয়ার্ডের বড়বনগ্রাম এলাকার মা সুমাইয়া আক্তার মিম। তিনি বলেন, গত ১৬ মে তাঁর সন্তান জন্ম নিয়েছে এবং সন্তানটি সুস্থভাবে জন্মগ্রহণ করেছে। গর্ভাবস্থায় তিনি নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করেছেন। স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদে সন্তান জন্ম দিতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এফ.এম আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং অন্তত চারবার প্রয়োজনীয় পরীক্ষা করা জরুরি। মা ও শিশুর সুস্থতার জন্য মাছ, মাংস, দুধ ও ডিমের মতো আমিষজাতীয় খাবার খাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি খাদ্যতালিকায় রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসবের ব্যবস্থা করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাজশাহীর সিনিয়র প্রোগ্রাম অফিসার নিলু বেগম। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা এবং পরিবারের আয় বৃদ্ধিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে গর্ভবতী ও প্রসূতি মায়েদের গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবা নিশ্চিত করতে ঞরসবফ ্ ঞধৎমবঃবফ ঈড়ঁহংবষরহম (ঞঞঈ) মডেলের মাধ্যমে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাতিষ্ঠানিক নরমাল ডেলিভারি সম্পন্ন করা ১২০ জন মাকে উৎসাহিত করতে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা ‘ফাইভ জিরো প্লাস’ ক্যাম্পেইনের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, কোনো শিশু যেন অভুক্ত বা অপুষ্টিতে না থাকে, কোনো শিশু যেন বিদ্যালয় থেকে ঝরে না পড়ে এবং শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য বর্জনের বিষয়েও মানুষকে সচেতন করা হচ্ছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী শহর এডিপির প্রোগ্রাম অফিসার রিপন হালদার। এ সময় সংস্থাটির জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্জুন রায়সহ অন্যান্য কর্মীবৃন্দ এবং মায়েরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin