বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি সর্বদা পাশে থাকবে:মিলন

  • প্রকাশ সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষেনর জন্য। এ কথাটি চরম সত্য। বিএনপি সর্বদা জনগণের একটি দল। এই দল সারাক্ষণ অসহায় ও বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলো, আগামীতেও থাকবে বলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সংগ্রামে পঙ্গুত্ব বরণ, গুম, খুন ও নির্যাতনের শিকার রাজশাহী মোহনপুর উপজেলার বিএনপি নেতৃবৃন্দ ও তাদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রেরিত ঈদ উপহার তুলে দেয়ার সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিনি বলেন ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম রোধ করতে গেলে মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের বেশ কয়েকজন নেতাকর্মীদের বর্তমান সরকারের সন্ত্রাসী ও আইনশৃংখলা বাহিনী একযোগে হামলা করে গুরুতর আহত ও গুলি করে নিহত করে। ঐ সকল নেতাকর্মীদের এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান। তাঁর দেয়া উপহার সামগ্রী বুধবার দুপুরের দিকে তুলে দেয়া হয় বলে উল্লেখ করেন তিনি।

এসময়ে তিনি আরো বলেন, বিনাভোটের সরকারের ঐ সকল সন্ত্রাসীদের চিন্থিত করে রাখা আছে। সময় হলে সকলকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে নির্যাতিত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান তিনি। পরে মোহনপুরে বিএনপি নেতৃবৃন্দ ও তাঁদের পরিবারের অসুস্থব্যক্তিদের দেখতে যান মিলন।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জাহানাবাদ ইউপি সাবেক চেয়ারম্যান ও মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আর রশিদ ও ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান্য বিএনপি নেতা কাজিম উদ্দিনসহ জাহানাবাদ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin