নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জুলাই রাজশাহীতে দেশ বাঁচাতে মেহনতী মানুষের পদযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, শ্রমিক দল, জাসাস, তাঁতী দল ও মৎস্যজীবী দলের আয়োজন এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এক দফা দাবী আদায় ও রাজশাহীতে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচী সফল করতে শুক্রবার বিকেলে রাজশাহী জেলা তাঁতীদললেরআয়োজনে গোদাগাড়ীর রাজাবাড়িতে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ, রাজশাহী জেলা তাঁতীদলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনি, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল শাওয়াল, সহ-সভাপতি নাসির উদ্দিন বাবু, রাজশাহী জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক এম মুহিব খান, মজিবুর রহমান,মাজহারুল ইসলাম, সুজন আহমেদ, জিয়াউর রহমান জিয়া, দেওপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি টুনু, গোগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি দিলীপ, গোদাগাড়ী উপজেলা তাঁতীদলের আহবায়ক বুলু মেম্বর, সিনিয়র যুগ্ম আহবায়ক লালু, সদস্য সচিব আজিজ, বিপ্লব ও লিটন শেখসহ বিএনপি, যুবদল, কৃষক দল, তাঁতি দল ও শ্রমিক দলের, নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ লিফলেট বিতরনের সাথে সাথে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে পদযাত্রায় অংশগ্রহন করার আহ্বান জানান।