নিজস্ব প্রতিবেদক:প্রতিহিংসার বিচারে বন্দী গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে ১৯ আগস্ট শনিবার পদযাত্রা সফল করতে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর সোনাদীঘি মোড় দিয়ে মাস্টারপাড়া কাঁচা বাজার হয়ে আরডিএ কাঁচাবাজার সহ বিভিন্ন রাস্তা ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ করেন। সেইসাথে পদযাত্রায় অংশগ্রহন করার জন্য জনগণকে অনুরোধ করেন তাঁরা।
এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, সদস্য রায়হানুল আলম রায়হান ও তোফায়ের হোসেন রাজু, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক কে.এইচ রানা শেখ ও রবিউল ইসলাম কুসুম ও জেলা ছাত্রদল নেতা শামীম সরকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।