বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা উপজেলা পরিষদকে ,মাদকমুক্ত ও স্মার্ট করে গড়ে তোলা হবে:ওয়াজেদ আলী

  • প্রকাশ সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র তিনদিন বাঁকী পবা উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২৯মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী খান। তিনি শনিবার দুপুরে পবা উপজেলার নওহাটা পৌরসভার দেওয়ানপাড়া, বায়া, বড়গাছী ইউনিয়নের সন্তোষপুর, পারিলা ইউনিয়নের মাড়িয়া, মতিয়াবিল, হরিপুর ইউনিয়নের গহমাবোনা, হরিপুর, কসবা, হাড়ুপুর, বসড়ী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী আলোচনা সভা ও কেন্দ্র কমিটি গঠন এবং অফিস উদ্বোধন করা হয়।

সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মাদকমুক্ত সমাজ ও দেশ। তিনি মাদককে না বলেছেন এবং জিরো টলারেন্স ঘোষনা করেছেন। পবা উপজেলাকে মাদকমুক্ত করতে তাঁর ঘোষনাকে প্রাধান্য দেয়া হবে। তিনি বলেন, একজন ভাইস চেয়ারম্যানের বাজেট অত্যন্ত সিমিত। এই সিমিত বাজেট দিয়ে বৃহত কিছু করা কষ্টকর। এরপরেও তিনি কওে গেছেনে। তিনি পাঁচ বছল ভাইস চেয়ারম্যান থাকা কালে প্রায় ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। সেইসাথে জনগণের সেবা প্রদান করে গেছেন।

তিনি আরো বলেন, পবা উপজেলা রাজশাহী সিটি কর্পোরেশনের একেবারেই নিকটবর্তী। সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম কায়রুজ্জামান লিটন তাঁর সুদক্ষ হাতে সিটি কর্পোরেশনকে বিশে^ওরদরবারে তুলে ধরেছেন। তিনি পবাকে একটি স্মার্ট ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তুলতে চান। সেইসাথে বেকার সমস্যা দুর করতে কর্মসংস্থান সৃষ্টি করবেন বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয় বাল্য বিবাহ ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ে তুলতে চান। এবআর এই সকল কাজ করতে হলে তাঁকে মোটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ করেন।

রাজশাহী জেলা কৃষক লীগ ও বেতার নাট্যকার ও নাট্যশিল্পী সংসদ সহ বিভিন্ন সংগঠন এর নের্তৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক কামার উল্লাহ সরকার, প্রতিনিধি সেলিম জাহাঙ্গীর প্রমূখ।

উপস্থিত ছিলেন নওহাটা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপাধাক্ষ্য আলাউদ্দিন, সাবেক উপাধাক্ষ্য আক্কাস আলী প্রাং, আওয়ামী লীগনেতা মাসুম আল রশিদ, ছাত্রলীগনেতা কবি কামাল পারভেজ সবুজ, নজরুল ইসলাম, রহিমা বেগম, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের লীগের সাধারণ সম্পাদক মো: মোস্তাক আলী, সদস্য সালাউদ্দিন ডাবলু, শাহিন আলম, ইব্রাহিম হোসেন।


বড়গাছী ইউনিয়নের সাবেক আওয়ামী নেতা আব্দুল জব্বার, বাচ্চু, আলমগীর হোসেন ও নওসাদ আলী, সাইফুল ইসলাম, নওহাটা পৌরসভা কৃষক লীগ সভাপতি শাফিকুল ইসলাম শাফি, ৫ নং সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষক লীগনেতা আলমগীর হোসেন, নুরুন নবী, ওবায়দুর রহমান সোহাগ, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, হরিপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ৃাসাদুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক রাসেল রানা, সহ-সভাপতি সুজন কবির, কৃষক লীগ, ছাত্রলীগ ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin