বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা

পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রথম সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান।
বক্তব্য রাখেন হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মঞ্জিল, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন সাব্বির, হরিয়ান ইউপি চেয়ারম্যান জেবের আলী।

উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মকবুল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহিনুর রহমান, বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, যুব উন্নয়ন অফিসার এসএমএন জহুরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমবায় অফিসার সুলতানুল ইসলাম, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা, বন উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, নওহাটা পৌরসভার প্যানেল মেয়র রেশভানু বেগমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল দপ্তরের সঙ্গে পরিচিতি ও কার্যক্রম তুলে ধরে গুরুত্বপর্ন আলোচনা করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin