বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবা উপজেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদের কবর জিয়ারত করলেন মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ (বিডিআর) বুধবার রাত ১টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন( ইন্না——রাজিউন)। একই দিনে মরহুমের জানাজা তার নিজ বাস ভবন এলাকার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

বৃহস্পতিবার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন মরহুমের বাড়িতে যান এবং তাঁর পরিবারের সাথে বেশ কিছু সময় কাটান। সেইসাথে পরিবারের পাশে থাকার অঙ্গিকার করেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে মরহুমের কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে মিলন বলেন, ঢাকায় থাকার কারনে তিনি জানাযায় উপস্থিত হতে পারেননি। মরহুম আবুল কালাম আজাদ একজন একনিষ্ট বিএনপি কর্মী ছিলেন। শত বাধা শত নির্যাতন সহ্য করেও এই সময়ে তিনি বিএনপি’র হাল ধরে ছিলেন। তাঁর মৃত্যুতে হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি’ও অনেক ক্ষতি স্বাধন হলো। তিনি এই ত্যাগি নেতার রুহের মাগফিরাত ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেনা জানান।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক ও জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin