নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা সমবায় অফিসার মুহাঃ আবুল কাসেম মন্ডলের চাকুরীকাল শেষ হওয়ায় অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় উপজেলা সমবায় দপ্তর ও উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দের যৌথ আয়োজনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা সমবায় অফিসার মুহাঃ আবুল কাসেম মন্ডল এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা সমবায় দপ্তরের কর্মচারী ও সমবায় সমিতির সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান এবং একতা মহিলা সমবায় সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হ্যাপি সেভিং এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির সভাপতি ও পবা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।
এছাড়াও উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক সাজেদা বেগম, রেজাউল করিম ও অফিস সহকারী শ্যামল কুমার ঘোষ, বড়গাছী মহিলা সমবায় সমিতির সভাপতি ও বড়গাছী ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মনিরা বেগম, মল্লিকা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি রুবেল আহম্মেদ, উত্তরন সমবায় সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন, ছোয়া ভোগ্যপন্য সমবায় সমিতির সভাপতি কামরুল হাসান, নওহাটা মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আবু সামা, পারিলা মহিলা সমবায় সমিতির সভাপতি ফাহিমা বেগম, দুয়ারী রজনীগন্ধা মহিলা সমবায় সমিতির সভাপতি রোকেয়া বেগম ও বিলনেপালপাড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিনি ৮ জুন ১৯৮৩ সালে চাকুরীতে যোগদান করেন। দীর্ঘমেয়াদে বিভিন্ন পদে সততার সহিত অর্পিত দায়িত্ব পালন করেন। ৪ মার্চ ২০২২ সালে তাঁর চাকুরীর মেয়াদ শেষ হওয়ায় অবসর গ্রহণ করেন তিনি। উপস্থিত সকলে বিদায়ী কর্মকর্তার অবসর পরবর্তী জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন।