নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। মিয়াপুর পার্টির সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুন আকতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সোহেল রানা হিটলার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাইমুল ইসলাম রাসেল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মিলন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আনারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু বাক্কার, সদস্য সচিব শাহীন রেজা, সাবেক সভাপতি গোলাম নবী, পবা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন রশিদ, রবিউল ইসলাম, ডাবলু হোসেন, পবা উপাজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম, কামরুজ্জামান কামরু ও আকতারুজ্জামান রাজু আহম্দে।
আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম, শাহিমুল হক, আবুল কালাম আজাদ, ওহাব আলী, যুবনেতা মাজদার রহমান, রবিউল আওয়াল, বাবু, খোরশেদ আলম রনি ও মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।