নিজস্ব প্রতিবেদক: ‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পবা উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি বের হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন ও সহকারী কমিশনার ভূমি অভিজিত সরকার।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ইউআরসি রেহেনা আকতার, সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম ও রোজী খন্দকার, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, ইএসডিও সুপারভাইজার খুকু মনি ও আমিনুল ইসলাম সহ শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, স্কাউটস সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।