বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উদ্যোগে মার্শাল আর্ট প্রশিক্ষনের সমাপ্তি ও সনদ বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৯৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোমিটং জেন্ডার প্রকল্পের আওতায় কন্যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও আত্মরক্ষামুলক ছয় মাস মাসব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ এর সমাপ্তি ও সনদ বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ ও নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনন্দ কুমার পাল।

নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রোগ্রাম অফিসার পলাশ হিউবার্ট বিশ্বাস এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মার্শাল আর্ট প্রশিক্ষক শরিফুল ইসলাম সাগর, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির প্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

মার্শাল আর্ট শিক্ষার্থী মাইশা ফারজানা তার অনুভুতি প্রকাশ করে বলেন, মার্শাল আর্ট প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজে এবং অপরকে রক্ষা করতে পারবে। এতে তারা নিরাপদ থাকবে বলে উল্লে করেন। মার্শাল আর্ট একটি প্রশিক্ষণ। এর মাধ্যমে নিজেকে রক্ষা করা যায়। ওয়ার্ল্ড ভিশন এধরণের সুযোগ দেওয়ায় তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির মার্শাল আর্ট প্রশিক্ষক শরিফুল ইসলাম সাগর এর পরিচালনায় নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছয় মাসব্যাপী ২৫ জনকে ৪৮টি ক্লাসে ২০ ধরনের আত্মরক্ষার কৌশল শিখানো হয়েছে। এরকম উপজেলার ৪টি ইউনিয়নে ও পৌরসভার কেন্দ্র গুলোতে মোট ১২৫ জন কন্যা শিশুদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে তাদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin