বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় সমাজকল্যাণ পরিষদের অনুদান- ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড সহ জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন চিকিৎসা সাহায্যের চেক বিতরণ করা হয়। এসময় উপকারভোগী সদস্যদের মাঝে সুদমুক্ত ঋণের চেকও বিতরণ করা হয়।

বুধবার সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা: আরজিয়া বেগম ও মো: ওয়াজেদ আলী খাঁন। উপস্থিত ছিলেন উপকারভোগী সদস্য. উপজেলা সমাজসেবা দপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এদিন ৩০ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে প্রতিজনকে ৫০ হাজার টাকা এককালীন চিকিৎসা সাহায্য বাবদ মোট ১৫ লক্ষ টাকা বিতরণ করা হয়। এছাড়াও ১৫ জন উপকারভোগীর মাঝে সুদমুক্ত চার লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin