বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: কৃষি সমৃদ্ধি এই স্লোগানে রাজশাহীর পবায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসনিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস ওয়াজেদ আলী খাঁন ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার সরকার ও রায়হান উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাফিজুর রহমান ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোশাররফ হোসেন সহ সকল ব্লকের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ, সাংবাদিক, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এক বিঘা জমির জন্য প্রতিজন কৃষককে বিনামূল্যে গ্রীষ্মকালীন এক কেজি এন-৫৩ জাতের পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি, ছত্রাকনাশক, কীটনাশক, জৈবসার, পলিথিন, প্লাস্টিক এবং নাইলন দড়ি বিতরণ করা হয়। এছাড়াও চারা উৎপাদনের অংশ হিসেবে প্রত্যেক কৃষককে জমি প্রস্তুতি ও সেচ শ্রমিক, আন্ত:পরিচর্যা শ্রমিক এবং বাঁশ ক্রয় বাবদ দুই হাজার আটশত টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে বলে জানান কর্মকর্তারা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin