বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা

  • প্রকাশ সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নববর্ষের প্রথম দিন। নতুন শিক্ষাবর্ষের শুরু। সারা দেশে চলছে বই উৎসব। এ লক্ষে সোমবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। রাজশাহীর পবা উপজেলার বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথম দিনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।

এর আগে ইসলামিক ফাউন্ডেশন পবার আয়োজনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের ২০২৪ শিক্ষাবর্ষের শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের হাতে বই তুলে দেওয়া হয়। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।

উপজেলার ২৯২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭১ হাজার ৭৯২ জন শিক্ষার্থীর হাতে ৫ লাখ ৪৫ হাজার ৯২৯টি নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে ৮৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১২১টি বেসরকারী/কিন্টারগার্ডেনসহ মোট ২০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৬ হাজার ৩০০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৩২ হাজার ৮৭৯টি নতুন বই এবং ৬৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি মাদ্রাসাসহ মোট ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫ হাজার ৪৯২ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ১৩ হাজার ৫০টি নতুন বই বিতরণ করা হবে। এছাড়াও মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর আওতায় ১২৯টি কেন্দ্রে ৪ হাজার ২৪৫ জন শিক্ষাথীর মাঝে ৫ হাজার ৯১৫ টি নতুন বই বই বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, সহকারী প্রধান শিক্ষক আকতার ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোছাঃ রেহেনা আক্তার ও সহকারী ইন্সট্রাক্টর শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম, বায়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বানু, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সারোয়ার জাহান, সহ-সভাপতি আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য ইউসুফ চৌধুরী, সোনালী সংবাদ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক কাজী নাজমুল। এছাড়াও বই বিতরণ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন পাপিয়া সরকার।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin