বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় পারিলা ইউনিয়ন কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে নৌকা প্রতিকের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৩ টায় পারিলা ইউনিয়নের বামনশিকড় মোড়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পারিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল বারী (ভুলু), পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, রাজশাহী জেলা যুব লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম আল রশিদ, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রানা।

পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুজন কবির, পারিলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, হুজুরীপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিরুল ইসলাম।

এছাড়াও আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পারিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin