বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় বিভিন্ন দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা ও উন্নয়ন কাজ পরিদর্শন

  • প্রকাশ সময় রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণ গ্রহীতাদের সাথে উঠান বৈঠক, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ, নওহাটা পৌরসভা, মুরারীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন, কাশিয়াডাঙ্গা ভূমি অফিস চত্বরে গাছের চারা রোপন ও বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
রোববার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত সভাপতিত্ব করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: সুব্রত কুমার সরকার এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) অভিজিত সরকার, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান রাসেল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী শাহীনুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় কুমার সরকার, উপজেলা সহকারী প্রোগ্রামার (বেনবেইস) ইসমোতারা খাতুন, উপজেলা আনসার কর্মকর্তা আকরাম হোসেন,উপজেলা তথ্য কর্মকর্তা জিনিয়া শারমিন, উপজেলা একোডেমিক সুপারভাইজার আয়েশা নাজনিন ও উপজেলা বনায়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
এছাড়া বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পবা থানা অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, দামকুড়া থানা অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা অফিসার ইনচার্জ, শিক্ষক, ভূমি অফিসের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin