বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ইউনিট কমান্ডের সহকারী সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ (পালান) ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)। তিনি রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের ভীমের ডাইং গ্রামের মৃত ইসব আলীর ছেলে। শুক্রবার সকালে অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ডিনি মুক্তিযুদ্ধ কালীন ৭নং সেক্টরের অধিন ৪নং সাব সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়স্বজন সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পবা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার উপস্থিত থেকে তাঁর কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে ভীমের ডাইং সামাজিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযায় পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, জেলা ইউনিট সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, পবা উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল ইসলাম তোতা, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাহান আলী ও আব্দুস সালাম, পবা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ও ইসরাইল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

জানাযার নামাজে ইমামতি করেন ভীমের ডাইং জামে মসজিদের ইমাম সাইফুল ইসলাম। জানাযার পূর্বে তাঁর বর্ণাঢ্য জীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অতিথিবৃন্দ। সেইসাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin