বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

পবায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন মহল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আওতাধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেন। এর আগে তাঁরা কর্ণহার থানা মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে দারুশা বাজার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে উপস্থিত হন।

এসময় তাঁরা অনিয়ম ও দূর্নীতি প্রতিরোধের মাধ্যমে সংস্কার ও নাগরিক স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবি জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী এর হাতে স্মারকলিপি তুলে দেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাবেয়া বাসরী শিক্ষার্থীদের দাবী শোনেন এবং নাগরিক স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ হন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। সেইসাথে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষক ও স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির সমন্বয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দারুশা কলেজের শিক্ষক আব্দুর রহিম, পবা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থী হাসিবুল রহমান, সহ-সমন্বয়ক শিক্ষার্থী শাকিল হোসেন, সমন্বয়ক আশিকুজ্জামান, সমন্বয়ক আকাশ আলী, সমন্বয়ক কাউসার উদ্দিন (নিশান), সমন্বয়ক সজন আলী, স্থানীয় প্রতিনিধি সারোয়ার হোসেন, কর্ণহার থানার এসআই মোমিনসহ শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-কর্মচারীবৃন্দ, বিজিবি, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin