বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ভাতাভোগীদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষার আওতায় ভাতাভোগিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পবার কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে পবা উপজেলার হড়গ্রাম, হরিপুর ও দামকুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। সভাপতিত্ব করেন হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বড়গাছী ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন সাগর,পবা উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলাতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ আহসান রাসেল ও পবা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার। উপস্থিত ছিলেন হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক শামসুল আলম। হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান নবাব এর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ প্রায় সহস্রাধীক ভাতাভোগি উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, ‘সামাজিক সুরক্ষার আওতায় সরকার এখন যে পরিমান অর্থ খরচ করে, সেই পরিমাণ টাকার সারাদেশের জন্য বাজেটও দিতে পারেনি বিএনপি সরকার। করোনার ধাক্কা না এলে এই বরাদ্দ সরকার দ্বিগুণ করে দিত। আগামীতে শেখ হাসিনার সরকার থাকলে ভাতার টাকা দ্বিগুণ হয়ে যাবে। শেখ হাসিনা না থাকলে ভাতা বৃদ্ধি তো দূরের কথা, এটা চলমান থাকবে কি না তা নিয়েই অনিশ্চয়তা আছে। তাই সবাইকে শেখ হাসিনার পক্ষে থাকতে হবে। তাঁকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

এছাড়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন। তারা বলেন, প্রতারক চক্র কৌশলে মোবাইল ব্যাংকিং একাউন্টের পিন চেয়ে নিয়ে উপকারভোগীদের ভাতার টাকা তুলে নেয়। এ ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ ফোন করলে কোন পিন নম্বর বলা যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিস সমুহে অবহিত করার জন্য পরামর্শ দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin