রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে রাজশাহীর পবা উপজেলার সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম ও আন্ধারকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিনা খাতুন। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হতে হবে। দেশের হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রীর অনুদানের উপবৃত্তির টাকা কি করবে জানতে চাইলে তারা বলেন, উপবৃত্তির টাকা শিক্ষার কাজে ব্যবহার করার জন্য বাবা মায়ের হাতে দেব। এই টাকা পেয়ে খুশি হয়েছি বলে জানান শিক্ষার্থীরা।

এসময় তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে কে কি হতে চাও জানতে চাইলে তারা বলেন, কেউ ডাক্তার, পুলিশ, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, ম্যাজিস্ট্রেট হয়ে দেশ ও জনগনের সেবা করতে চায়। এসময় দারুশা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনির শিক্ষার্থী কুমারি সোনিয়া উরাও বলেন, বাইসাইকেল পেয়ে তার খুব ভাল লাগছে। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাঁর দীর্ঘ্যায়ু কামনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin