শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পবায় সামাজিক সংগঠন এসো বদলে যাই’র উদ্যোগে শরবত বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তীব্র গরমে জনগণের তৃষ্ণা মেটাতে রাজশাহীর পবায় ‘এসো বদলে যাই’ সামাজিক সংগঠনের আয়োজনে ঠাণ্ডা শরবত বিতরণ করা হয়। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ এর পক্ষ থেকে মেহনতী শ্রমিক, দিনমজুর ও সাধারণ মানুষ এবং পথচারীরের মধ্যে লেবু, ট্যাং, চিনি ও বিট লবন মিশ্রিত সুপেয় শরবত বিতরণ অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ‘এসো বদলে যাই’ সামাজিক সংগঠনের চেয়ারম্যান ও নওহাটা পৌরসভা কৃষক লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক শহিদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় নওহাটা বাজার এলাকায় এই শরবত বিতরণ করা হয়। প্রতিদিন ৫০০ লিটার কওে শরবত বিতরণ করা হচ্ছে।

নওহাটা পৌরসভার পিল্লাপাড়ার ভ্যানচালক রহিম জানান, এই খরাতে গাড়ী চালানো খুব কষ্টের। প্রান শুকিয়ে যাচ্ছে। এসময় এই ঠান্ডা শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। অত্র সংগঠনের চেয়ারম্যান প্রভাষক শহিদুল ইসলাম বলেন, রাজশাহী- ৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ এর নির্দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ছিলো কর্মসূচীর ৬ষ্ঠ তম দিন। এই কার্যক্রম আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকাতেও অব্যাহত থাকবে।

এই কার্যক্রমে সহযোগিতায় রয়েছে সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল হক, সদস্য সচিব মশিউর রহমান বিপ্লব, সদস্য রাকায়েত হোসেন রুকু, রবিউল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, রমজান আলী, রায়হান আলী, আনোয়ার হোসেন, বুলবুল ও শরিফ সহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin