রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় ২৮৮ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর

  • প্রকাশ সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৪৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ‘অক্ষয় উপহার’ ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। মুজিব শত বার্ষিকী উপলক্ষে সারা দেশের সাথে একযোগে এই ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে ৪র্থ পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।

ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের এসডিজি লক্ষ্যমাত্রার অংশ হিসেবে মুজিব শত বার্ষিকী উপলক্ষে ৪র্থ পর্যায়ে এ উপজেলায় ২৮৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এ পর্যন্ত উপজেলায় ৫৩৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এই ভূমি ও গৃহ হস্তান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অভিজিত সরকার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার, পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার সুব্রত কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম ও যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।

এছাড়াও ইউপি চেয়ারম্যান বজলে রেজভী আল হাসান মঞ্জিল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মফিদুল ইসলাম বাচ্চু, সাঈদ আলী মুর্শেদ, শাহাদাত হোসাইন সাগর, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জহুরুল আলম রিপন, সোহরাব আলী, আরএমপি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin