বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় ৪০০ সজনে গাছ রোপন

  • প্রকাশ সময় শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বসন্তের বিদায়, গ্রীষ্মের দাবদাহ। এরই মাঝে জীবনে কখন যেন চুপিসাড়ে চলে আসে এই সবজি। দেখতে-শুনতে খুব ভাল কেউ বলবে না। বরং অনেকেরই না পছন্দ। ডালে-ঝোলে কিংবা শুক্তোয় মিশে কখনও-সখনও পাতে পড়লেই হয়েছে! যেন বোমা পড়েছে এমন রিএ্যাকশন। সঙ্গে সঙ্গে প্লেট থেকে বাদ। এমনটা কিন্তু একেবারেই করবেন না। নিজের বিপদ তাহলে নিজেই ডাকছেন। স্বাস্থ্যে সজনের উপকারিতা এক কথায় অবিশ্বাস্য। রোগব্যাধির যম এটা । সুপার ফুড সজনে। দেখতে কাঠখোট্টা। অনেকেই নাকমুখ সিঁটকে পাত থেকে তুলে দেন। কিন্তু খাদ্যগুণে এর জুড়ি মেলা ভার। রোগ তাড়াতে ওস্তাদ। অনেক অসুস্থতার খাসা দাওয়াই, এই সরেস ডাঁটা। পেটে পড়লে, যত রোগ দূরে পালাবে।

বহু গুনে গুনান্বিত এই সজনে গাছের চারশত ডাল রোপন করা হয়। বৃহস্পতিবার পবার আলিমগঞ্জে সরকারী রাস্তার পাশে এই ডাল রোপন করা হয়। পবা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সার্বিক সহযোগিতায় পবা উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সজনে গাছের ডাল পুতে এর উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন আলিমগঞ্জ ব্লকের উপসহকারী কৃষি অফিসার আশরাফুল ইসলাম ও মাহবুবুর রহমান, কৃষক হাসানুর রহমান, নাজমুল হক, রুহুল কুদ্দুস, নজরুল ইসলাম, মোস্তফা কামাল, শামীম হোসেন, জিয়ারুল ইসলাম, লাল ও আলমগীর।

প্রধান অতিথি বলেন, প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি, দুধের চেয়ে চার গুণ বেশি ক্যালসিয়াম ও দুই গুণ বেশি প্রোটিন, গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান। ফলে এটি অন্ধত্ব, রক্তস্বল্পতাসহ বিভিন্ন ভিটামিন ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে। যুগ যুগ ধরে বিভিন্ন চিকিৎসায় সজনে গাছের পাতা, ফুল, বীজ এবং শিকড় ব্যবহৃত হয়ে আসছে। সজনে গাছের সবকিছুই স্বাস্থ্যের জন্য উপকারী।

তিনি আরো বলেন, দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ যেমন- ডায়াবেটিস, ব্যাকটেরিয়া, ভাইরাল এবং ছত্রাক সংক্রমণ, জয়েন্টে ব্যথা এমনকি ক্যানসার প্রতিরোধেও সজনে ডাটা কার্যকরী। সজনে ডাটায় রয়েছে গুরুত্বপূর্ণ সব ভিটামিন এবং খনিজ। এ্যান্টি-অক্সিডেন্টসে পরিপূর্ণ সজনে ডাটায় এমন সব পদার্থ রয়েছে, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এ ছাড়াও শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। এতে থাকা এ্যান্টি-অক্সিডেন্টগুলো রক্তচাপ কমায় এবং ওজন কমাতেও সাহায্য করে।

উপসহকারী কৃষি অফিসার আশরাফুল ইসলাম বলেন, সজনে ডাটায় উপস্থিত বিভিন্ন ভিটামিন এবং খনিজ রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, এতে থাকা বিভিন্ন প্রোটিন রক্তে শর্করার মাত্রা কমায়। তাই এটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য খুবই উপকারী। এটি পিত্তথলির কার্যকারিতাও বাড়াতে পারে, যা রক্তের গ্লুকোজের মাত্রা হ্রাস করে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, সজনে ডাটা ভিটামিন বি, যেমন- নায়াসিন, রিবোফ্লাভিন এবং ভিটামিন বি ১২ এর একটি দুর্দান্ত উৎস। যা আপনার হজম স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি খাবারগুলো সহজেই ভেঙে ফেলে। যার ফলে দ্রুত হজন হয় খাবার। এতে রয়েছে কনটেন্ডাইটারি ফাইবার, যা হজম প্রক্রিয়াতে সহায়তা করে। শুধু তাইনয় সজনে ডাটা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। এতে আরও রয়েছে ভিটামিন সি, যা অ্যালার্জির কারণে শ্বাস-নালীর সংকোচন রোধ করে। অ্যালার্জির সমস্যা কমিয়ে শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে বাঁচায়। ফলে শ্বাসকষ্ট থেকে মুক্তি মেলে।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, সজনে ডাটা খাওয়ার সর্বোত্তম সময় হলো মার্চ-এপ্রিল মাস। কারণ এ সময় চিকেনপক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই এ সময় নিয়মিত সজনে ডাটা খেলে চিকেনপক্স প্রতিরোধ করা সম্ভব। যদি উচ্চ রক্তচাপ থাকে; তাহলে সজনে ডাটা খেলে বেশ উপকৃত হবেন। অতি-শক্তিশালী পুষ্টিগুণ সমৃদ্ধ সজনে ডাটা নিয়মিত খেলে হৃদরোগ থেকে বাঁচতে পারবেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই হাড়ক্ষয় রোগ ও জয়েন্টে ব্যথায় ভুগে থাকেন। তাদের জন্য সজনে ডাটা খুবই উপকারী। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং আয়রনের উপস্থিতি রয়েছে। যা হাড় মজবুত করে এবং বিভিন্ন হাড়ের সমস্যা থেকে মুক্তি দেয়।

আশরাফুল আরো বলেন, ব্রণ এবং ত্বকের বিভিন্ন সমস্যায় সজনে ডাটা অনেক উপকারী। এটি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে। রক্তে উপস্থিত বিভিন্ন টক্সিক উপাদান ধ্বংস করে সজনে ডাটায় থাকা বিভিন্ন পুষ্টি উপাদান। ভিটামিন বি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমৃদ্ধ সজনে ত্বক ও চুলের জন্য উপকারী। নিয়মিত সজনে ডাটা খেলে ত্বক হবে কোমল ও দাগহীন। সেইসঙ্গে চুল ভেতর থেকে পুষ্টি পাবে এবং নতুন চুলও গজাবে।

এছাড়াও বিভিন্ন ল্যাব পরীক্ষায় বিজ্ঞানীরা দেখেছেন, অগ্ন্যাশয়ের ক্যান্সার কোষগুলোর বৃদ্ধি আটকাতে পারে সজনে গাছের বিভিন্ন উপাদান। এজন্য কেমোথেরাপি আরও ভালোভাবে কাজ করে। পরীক্ষায় আরও দেখা গেছে, সজনে পাতা, গাছের বাকল এবং শিকড়ে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যসমূহ ক্যানসার থেকেও মুক্তি দিতে পারে।

এছাড়াও সজনে ডাটায় থাকা এ্যান্টি-অক্সিডেন্টসমূহ মস্তিষ্কের বিভিন্ন প্রদাহ দূর করে। সেইসঙ্গে স্মৃতিশক্তি উন্নত করতেও সাহায্য করে। এ ছাড়াও কোলেস্টেরল, বাত, লিভারের সমস্যা, পেটের আলসার, হাঁপানি, ক্ষত নিরাময়, ডায়রিয়া, রক্ত স্বল্পতা এবং ওজন কমানোর ক্ষেত্রে কার্যকরী সজনের পাতা, বীজ ও ডাটা। বহু গুনেগুনান্বিত এই গাছ রোপন করার জন্য সকল কৃষক ও শহরবাসীদের পরামর্শ প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin