বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

পবার তিন ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

  • প্রকাশ সময় সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রমর শুরু হয়েছে। এজন্য দেশব্যাপি তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালী দেশের প্রতিটি উপজেলা এতে অংশগ্রহন করে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর পবা উপজেলার তিনটি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের উপকারভোগী শনাক্ত করতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

ওয়ার্ড তিনটি হলো নওহাটা পৌরসভার ১নংওয়ার্ড, পারিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড ও হড়গ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ড। এসব ওয়ার্ডের বাসিন্দাদের তথ্য সংগ্রহের পর প্রকৃত উপকারভোগী কারা, তা নির্ধারণ করা হবে। সোমবার দুপুরে পবা উপজেলা পরিষদের ‘ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬’ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন।
তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে চারজন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার তথ্য সংগ্রহ করবেন। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহের কাজ শেষ হলে সরকারের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। কোনো ওয়ার্ডে কতজন উপকারভোগী হবেন, তা আগে থেকে নির্ধারণ করা হয়নি। প্রকৃত উপকারভোগী যতজন পাওয়া যাবে, তাঁদের তথ্যই অন্তর্ভুক্ত করা হবে। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।

একটি ওয়ার্ডে তথ্য সংগ্রহ শেষ হলে কর্মীরা পরবর্তী ওয়ার্ডে কাজ করবেন। চলতি মাসের মধ্যেই উপজেলার অন্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে কার্যক্রম শুরু করার আশা করা হচ্ছে। তথ্য সংগ্রহের জন্য প্রায় ১৫৫ জনকে চূড়ান্ত করা হয়েছে। প্রয়োজনীয় ট্যাব পাওয়া ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের পর পর্যায়ক্রমে তাঁদের মাঠে পাঠানো হবে।

ইউএনও আরও বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা নিশ্চিত করা জরুরি। ভুল তথ্যের কারণে কোনো প্রকৃত উপকারভোগী যেন ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি তাঁদের কাজে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ফ্যামিলি কার্ডের তথ্য ভবিষ্যতে বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রমেও কাজে লাগতে পারে। এ জন্য পরিবারের আয়, আর্থ-সামাজিক অবস্থা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে সংগ্রহ করা প্রয়োজন। কার্যক্রমের প্রচারে মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন পরিচালনা করেন পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin