রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবার দর্শন পাড়া ইউনিয়নে ভিজিএফ-এর চাল বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার ১ নং দর্শনপাড়া ইউনিয়নে দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ, ও জি.আর কর্মসূচির চাল বিতরণ করা হয়। আজ শনিবার পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই চাল বিতরণ করা হয়।

দর্শন পাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী এই চাল বিতরণ করেন। দর্শন পাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজ এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন-দর্শন পাড়া ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও ইউপি সচিব আব্দুল্লাহিল কাফিসহ অন্যান্য ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, করোনায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থের অভাবে খেটে খাওয়া অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। এই সব মানুষগুলো যেন সমস্যায় না পরে তারজন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এই চাল বিতরণ করা হয়। বক্তব্য শেষে প্রধান অতিথি ভিজিএফ এর চাল ৬২১ জন ও জিআর ১৮০জনসহ মোট ৮০১জন সদস্যর মধ্যে এই চাল বিতরণ করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান কামরুল হাসান রাজ বলেন, প্রধানমন্ত্রীর উপহার এবং সকল প্রকার অনুদান স্বচ্ছতার সাথে তিনি বিতরণ করে যাচ্ছেন। বিগত দিনেও সরকার থেকে প্রাপ্ত সকল অনুদান সঠিকভাবে অসহায় ও দু:স্থদের মধ্যে বিতরণ করেছেন। তিনি যতদিন চেয়ারম্যান থাকবেন ততদিন এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

করোনা মহামারী থেকে বাঁচতে অত্র ইউনিয়ন বাসীসহ সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান। সেইসাথে বিনা প্রয়্জোনে বাড়ির না যাওয়া, ঈদে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় না যাওয়া এবং অবশ্যই মাস্ক পড়ার প্রতি বিশেষ জোর দেন চেয়ারম্যান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin