বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার দামকুড়া হাটে গুড়ের দোকান ভাঙ্গচুর ও মারপিট

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দামকুড়া হাটে মেসার্স রেজভী এন্টারপ্রাইজ নামে একটি গুড়ের দোকান ভাঙ্গচুর করেছে সন্ত্রাসীরা। দোকানের মালিক ইনসান আলী বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নাজমুল নামে একজন তার দোকানের দরজায় ধাক্কা দিয়ে বারান্দা যাওয়ার চেষ্টা করলে ইনসান এর হাতে লাগে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে নাজমুলকে অন্যদিকন যাওয়ার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে নাজমুল মুসা নামে আরেক সন্ত্রাসীকে মোবাইলে কল করলে মুসা ২০-২৫জনের একটি সন্ত্রাসী দল নিয়ে এসে অতর্কিতভাবে দোকানে হামলা চালিয়ে গুড় ফেলে দেয়। সেইসাথে টেবিলের ড্রয়ার থেকে এক লক্ষ টাকা নিয়ে যায় বলে জানান ইনসান।

ইনসান আরো বলেন, বাধা দিতে গেলে তাকেও ছুড়ি দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। চিৎকার শুরু করলে পাশের দোকানদাররা এগিয়ে আসলে বিপ্লবসহ অন্যান্যদের আঘাত করে বলে জানান তিনি। কিটনাশক ব্যবসায়ী আহসান হাবীব বলেন, চিৎকার শুনে তিনি এগিয়ে গেলে মুসা গংরা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ নিয়ে দামকুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানান ইনসান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin