নিজস্ব প্রতিবেদক: পবার দামকুড়া হাট এলাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়। এ লক্ষে সকাল সাড়ে দশটায় ইমামগঞ্জ হতে র্যালি বের করা হয়। র্যালি নিয়ে দামকুড়াহাট প্রদক্ষিণ করে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের সামনে যেয়ে শেষ করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর উদ্যোগে, বাদাবন সংঘের আর্থিক সহযোগিতায় এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী জেলা কমিটির আয়োজনে দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী জেলা কমিটির সভাপতি খন্দকার লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগের পরিচালক ও সভাপতি মানসুরুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া থানার অফিসার ইনচার্জ মইনুল বাশার, আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটির উপদেষ্টা মোহম্মদ হুমায়ুন কবীর, দামকুড়া হাট কলেজে অধ্যক্ষ আবুল হাসেম, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, শাহ্ সুলতান (রহ:) কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি হায়াত আলী, আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও রাজারামপুর চাত্রা দারুস হাদিস আলিম মাদ্রাসার অধ্যক্ষ সাদিকুল ইসলাম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমাসুফ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর অনু আহম্মেদ ও মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমাসুফ রাজশাহী জেলার সহ-সভাপতি শফিকুল ইসলাম।
আলোচনা উপস্থিত অতিথিবৃন্দদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের ও ক্রেষ্ট দিয়ে সম্মানীত করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ দেশের মানবাধিকার বিষয়ে আলোচনা করেন।