বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবার নওহাটা পৌরসভার ৫৮ কোটি টাকার বাজেট ঘোষণা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। মঙ্গলবার নওহাটা পৌরসভা প্রাঙ্গনে ২০২৩-২৪ অর্থ বছরের ৫৮ কোটি ৫ হাজার ১৭১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, নওহাটা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ তৈয়ব আলী ও নওহাটা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী।
পবা উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক আব্দুল মাননান এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওহাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, হিসাব রক্ষক কর্মকর্তা সাজ্জাদ হোসেন, হিসাব রক্ষক নাসির উদ্দিন, ১নং ওয়ার্ড কাউন্সিলর দিদার হোসেন ভুলু, ২নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম পারভেজ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বাক্কার সিদ্দিক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর আবু সুফিয়ান শেখ, ৮নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান হাবিব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব উদ্দীন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা বেগম, রেশভানু বেগম ও রাশেদা বেগম।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নওহাটা মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল ও পবা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উন্মুক্ত বাজেট অধিবেশন সভায় ২০২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ৫৮ কোটি ৫ হাজার ১৭১ টাকার ঘোষণা করেন নওহাটা পৌর সচিব মিজানুর রহমান। এর মধ্যে বাজেটে আয় দেখানো হয়েছে- ৬ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার ৬৭৪ টাকা ও উন্নয়ন খাতে আয় ৫১ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৪৯৭ টাকা। এছাড়াও উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৪ লাখ ৮৬ হাজার ৪৯৭ টাকা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin