বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

পবায় কালব এর মৃত সদস্যর মিউচ্যুয়াল এইড সার্ভিসেস বেনিফিট পরিশোধের চেক হস্তান্তর

  • প্রকাশ সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মৃত সদস্য এমদাদুল হক। যার সদস্য নম্বর ১৫৫ । মিউচ্যুয়াল এইড সার্ভিসেস বেনিফিট পরিশোধের চেক হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে অত্র ক্রেডিট ইউনিয়ন হলরুমে কালব এর পক্ষে ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম উপস্থিত থেকে মৃত সদস্যর মিউচ্যুয়াল এইড সার্ভিসেস বেনিফিট পরিশোধের চেক পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন অত্র ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার, অফিস সহায়ক কলিম উদ্দিন (রাসেল), সদস্য তাজ উদ্দিন, জনি হোসেন সহ প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin