রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৫৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “বিনা খরচে নিন আইন সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রাজশাহীর পবায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজনে ও জেলা লিগ্যাল এইড কমিটি, রাজশাহী জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও সচেতন সোসাইটি এর যৌথ আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাকটিভিটি এর অর্থায়নে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। সভায় স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড কমিটির উপজেলা কো-অর্ডিনেটর রেহেনা খাতুন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, আইন সবার জন্য সমান, কেউ যেন অন্যায়ের শিকার না হয় সেদিকে বিশেষ নজর রাখার আহবান জানান। সেইসাথে সবাই যেন আইনের সহায়তা পান তার জন্য সরকার বিশেষ ব্যবস্থা করে রেখেছে বলে জানান তিনি।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, উপ-সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ, সাংবাদিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin