নিজস্ব প্রতিবেদক:‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় কন্যা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লসমি চাকমা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহীর এসিও সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।
বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শিরিনা আক্তার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা অফিসার জোবাইদা খানম, উপজেলা মহিলা দপ্তরের প্রতিনিধি মাহমুদা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজি হালদার, স্পনশরশীপ প্রোগ্রাম কর্মকর্তা ডেভিড বাসকে, উপজেলা মসজিদ কমপ্লেক্স ইমাম গোলাম মওলা ও উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মান্নান মিজিসহ নারী সংগঠনের নেত্রীবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য সভায় উপস্থিত বক্তাগন জাতীয় কন্যা দিবসে নারী ও শিশু অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।