নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবার দামকুড়া হাটে বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে কালচারাল ইভেন্ট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় দামকুড়ার গরুর হাট মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) আয়োজনে সভায় সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডেব-ক্লাসেন ইন্টারিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসি বাংলাদেশের এডুকেশন কো-অর্ডিনেটর ফেইবি চিরিং মারাক, এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা, চ্যাড স্টডিট, এডুকেশন প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু, দামকুড়া হাট কলেজের প্রভাষক সফিকুল ইসলাম, ড. মোস্তাফিজুর রহমান, সিস্টার সেলিন রাঁড়ই ও সিএমএস সংস্থার ইউনিট ইনচার্জ ইসমত আরা নয়ন।

সভাপতির বক্তব্যে মেরিনা হাঁসদা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করেন। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন। সেইসাথে অনেক সংস্কৃতিক ও অনুষ্ঠান এক সাথে পালন করেন। শুধু তাই নয় ধর্মপালনে ও সংস্কৃতি উদযাপনে একে অপরকে সহযোগিতা করে আসছে। এই ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন সভাপতি মেরিনা হাঁসদা। বক্তব্য শেষে সকল ধর্মের শিল্পিদের অংশগ্রহনে গান ও নাচ পরিবেশন করা হয়।