রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলাকেটে হত্যা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বাবাকে গলাকেটে হত্যার অভিযোগে পুত্র রাসেল আলী স্বপনকে (৩২) আটক করেছে পুলিশ। দামকুড়া থানার আসগ্রাম পাটনিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বাবা সাজ্জাদ হোসেন (৬৫) দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় মঙ্গলবার রাতে তাকে গলাকেটে হত্যা করে পূত্র স্বপন। পরে বাড়ির টয়লেটের সেফটি ট্যাংকে লাশ ফেলে দেয়। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে স্বপন তার বাবাকে গলাকেটে হত্যার পর লাশ সেফটিক ট্যাংকে ফেলে দেয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।

দুপুর ১২ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সংংবাদ সম্মেলন থেকে জানা যায়, গত বুধবববার (১৯ জানুয়ারি ২০২২) রাত্রী পৌনে ১০ টায় সাজ্জাদের বড় ভাই সাজদার রহমান হাদী দামকুড়া থানায় অভিযোগ করেন যে, তার ভাই সাজ্জাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংবাদের প্রেক্ষিতে দামকুড়া থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

জিডি এন্ট্রি পরবর্তীতে দামকুড়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমানের নেতেৃত্বে এসআই গোলাম মোস্তফা ও তার টিম নিখোঁজ সাজ্জাদের অবস্থান সনাক্তপূর্বক উদ্ধারে অভিযান শুরু করেন। অভিযান পরিচালনাকালে দামকুড়া থানা পুলিশের ঐ টিম নিখোঁজ সাজ্জাদের বাড়ীতে উপস্থিত হয়ে তার ছেলে রাসেলসহ আশপাশের স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে নিখোঁজ সাজ্জাদের ছেলে রাসেল অসংলগ্ন ও এলোমেলো কথাবার্তা বলতে থাকে। তার এই সন্দেহজনক কথাবার্তার কারণে তাকে থানায় নিয়ে এসে তার পিতার নিখোঁজ হওয়ার ব্যাপারে বিভিন্ন কৌশলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাসেল জানান, গত বুধববার রাত সাড়ে ১২ টায় (১৮ জানুয়ারি ২০২২ দিবাগত) টায় প্রথমে সে তার পিতা সাজ্জাদকে পলিথিন দ্বারা শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। তার পিতা ঘুম ভাঙ্গলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আসামী স্বপন খাটের নিচে থাকা কাঠের লাঠি দ্বারা তাকে আঘাত করে এবং ধারালো চাকু দ্বারা গলা কেটে হত্যা করে। পরবর্তীতে তার পিতার লাশ গুম করার জন্য ধারালো চাকু ও কাঠের লাঠিসহ লাশ নিজ বাড়ির দক্ষিণ পাশে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতরে রাখেন।

পরবর্তীতে দামকুড়া থানা পুলিশ আসামী রাসেলকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামীর দেওয়া তথ্যমতে টয়লেটের সেফটি ট্যাংকির ভেতর থেকে নিখোঁজ সাজ্জাদের মরদেহ উদ্ধার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, মৃত সাজ্জাদের স্ত্রী মৃত্যুর এক বছর পর দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে।
এতে তার ছেলে আসামী রাসেল আপত্তি করে। মুলতঃ দ্বিতীয় বিয়ের কারণে জমিজমা ও অর্থসম্পদের অংশীদার বেড়ে যাওয়ার আশংকা থেকেই তার পিতার সাথে প্রায়শই দ্বন্দ্ব-ফ্যাসাদ লেগে থাকতো। অর্থ সম্পদ ও জমিজমা এককভাবে ভোগদখলের উদ্দেশ্যে একপর্যায়ে রাসেল পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin