রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

পবায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিদায় অনুষ্ঠান

  • প্রকাশ সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৬৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগাামী ১৪ নভেম্বর থেকে দেশব্যাপি শুরু হতে যাচ্ছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষা উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার দারুশা এলাকায় অবস্থিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ বুধবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠান চত্বরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি ছিলেন আর.এম.পি কর্ণহার থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন, রিাজশাহী কিন্ডারগার্টেন এ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আফিনেপালপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকান্দার আলী ও দারুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাবব আলী। এছাড়ার স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী  শিক্ষার্থীর হাতে এবং স্কুল টেস্ট পরীক্ষায় প্রতিটি বিভাগের প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিদায় নয়, উন্নত জীবন এবং প্রকৃত মানুষ হয়ে গড়ে ওঠার জন্য স্থান পরিবর্তন মাত্র। এই পরীক্ষায় ভালভাবে উত্তীর্ন হতে পারলে ভাল কলেজে ভর্তি হওয়া যাবে। আর ভাল কলেজ মানে প্রতিযোগিতার শিক্ষালয়। সেখান থেকে ভাল ফলাফল করতে পারলে, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় এবং ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে। সেখান থেকে পড়ালেখা করে প্রকৃত মানুষ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য বিদায়ী ও উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের পরামর্শ দেন প্রধান অতিথি।

সভাপতির তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। সেইসাথে এস.এস.সি পরীক্ষার্থীদের মাথা ঠান্ডা রেখে এবং প্রশ্নপত্র বুঝে উত্তর দেয়া এবং অসাধু পথ অবলম্বন না করার জন্য পরামর্শ দেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin